প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি আইসিসিডি (এফভিপি টু ভিপি) বিভাগে ‘অ্যাসিওরেন্স টিম’ পদে ৪ কর্মী নিয়োগে ২৪ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২৪ জুন থেকেই শুরু হয়েছে এবং চলবে ১৫ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
বিভাগের নাম: আইসিসিডি (এফভিপি টু ভিপি)
পদের নাম: অ্যাসিওরেন্স টিম
পদসংখ্যা: ৪টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ৪২-৫২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: ঢাকা
আবেদনের যোগ্যতা
- স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে
- ন্যূনতম ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।





