পুলিশ সুপারের কার্যালয়ে চাকরির সুযোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় ১৪ ও ১৫তম গ্রেডে দুইজন কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ অক্টোবর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউাটর অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৬০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কাজ করার দক্ষতা থাকতে হবে।
পদের নাম: লঞ্চ ড্রাইভার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইঞ্জিন চালকের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া’ বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন ফরম সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
