logo

এসিআই কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ

এসিআই কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশনস বিভাগ ইন্টার্ন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: ইন্টার্ন

বিভাগ: অপারেশনস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন প্রক্রিয়া, ইউনিট অপারেশনস, ফ্লুইড মেকানিক্স এবং কেমিক্যাল প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের নীতিমালার বিষয়ে মৌলিক ধারণা। মাইক্রোসফট অফিস (বিশেষ করে এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট)-এ দক্ষতা এবং গুগল ওয়ার্কস্পেস সম্পর্কে ধারণা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২০ থেকে ২৮ বছর

কর্মস্থল: চট্টগ্রাম (মীরসরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬