৩ জেলায় নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ, এইচএসসি পাসেই আবেদন

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘ক্রেডিট অফিসার’ পদে ৩ জেলায় কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে এবং চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: শিক্ষানবিশকালে সাকল্যে ২০,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স সুবিধা, উৎসব ভাতা বছরে ২টি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে (স্নাতক পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)
- প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।


