logo
Advertisement

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ
ছবি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লোগো

কক্সবাজারের পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) কার্যক্রমের আওতায় ‘আই হেলথ অফিসার’ পদে একজনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আবেদনের সময় আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বি-ডি-আর-সি-এস)

পদের নাম: আই হেলথ অফিসার (অপটোমেট্রিস্ট)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চাকরির মেয়াদ: ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত। তবে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

বেতন: মাসিক ৫০,০০০ টাকা (সমন্বিত)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: বিডিআরসিএস ফিল্ড হাসপাতালসহ কক্সবাজারে পিএমওর অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়, মেডিকেল স্কুল বা আই ইনস্টিটিউট থেকে অপটোমেট্রি বিষয়ে ন্যূনতম ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: অপটোমেট্রি বিভাগে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।