সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য কেন্দ্র জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ সাহায্য সংস্থাটি ‘সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ২৫ মে এ বিজ্ঞপ্তিে প্রকাশ করেছে। আবেদন ২৫ মে থেকেই শুরু হয়েছে, যা চলবে ২৪ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র
পদের নাম: সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: ৩৫,০০০-৪০,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে
- ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
