logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বসুন্ধরা গ্রুপে চাকরি, পাবেন আবাসন সুবিধা

বসুন্ধরা গ্রুপে চাকরি, পাবেন আবাসন সুবিধা
বসুন্ধরা গ্রুপের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Advertisement

পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

বিভাগ: ইনস্ট্রুমেন্ট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: ইনস্ট্রুমেন্টেশন, অটোমেশন বা কন্ট্রোল সিস্টেমে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর

কর্মস্থল: চট্টগ্রাম (মীরসরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রকল্প এলাকায় একক আবাসনের সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।