logo
Advertisement

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ৭১ পদে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ৭১ পদে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। ৭১ পদে স্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৭ এপ্রিল থেকে। আবেদন শেষ হবে ২১ মে।

প্রতিষ্ঠানের নাম: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

চাকরির ধরন: সরকারি।

পদসংখ্যা: ১৬টি ক্যাটাগরিতে মোট ৭১টি পদ।

পদের বিবরণ (স্থায়ী পদ)

ক্যাশিয়ার: ২টি। বেতন: ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)

হিসাব সহকারী: ১টি। বেতন: ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)

রিসিপশনিস্ট (পুরুষ): ২টি। বেতন: ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)

মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ): ১টি। বেতন: ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)

মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (নারী): ১টি। বেতন: ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)

সার্ভেয়ার: ৪টি। বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

প্লান্ট অপারেটর: ১৭টি। বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

সিনিয়র টেকনিশিয়ান: ১টি। বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

ইলেকট্রিশিয়ান: ১৮টি। বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

ট্রান্সপোর্ট সুপারভাইজার: ২টি। বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

পিসি অপারেটর (ক্যাড): ৩টি। বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)

টেকনিশিয়ান: ১০টি। বেতন: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার: ৩টি। বেতন: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)

জুনিয়র টেকনিশিয়ান: ৩টি। বেতন: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

পদের বিবরণ (চুক্তিভিত্তিক পদ)

ইমাম: ২টি। বেতন: ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০)

মুয়াজ্জিন: ১টি। বেতন: ১১৩০০-২৭৩০০/- (গ্রেড-১২)

বয়সসীমা

২৭ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।

ফি’র পরিমাণ: সার্ভিস চার্জসহ মোট ২২৩/- থেকে ৩৩৫ টাকা (পদভেদে)।

এসএমএস ফরম্যাট: GTCL user ID পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।