আবাসন সুবিধাসহ ব্র্যাকে চাকরি, কর্মস্থল নোয়াখালী

বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাক ‘সিনিয়র প্রজেক্ট অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল, ভাসান চার, এইচসিএমপি
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে টেক্সটাইল বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিনামূল্যে আবাসন সুবিধা, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

