logo

চাকরি দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

চাকরি দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬ পদে (১৩ থেকে ২০তম গ্রেডে) ১০ কর্মী নিয়োগে ৩ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • তপশিল-২ এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
  • তপশিল ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা

  • বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
  • তপশিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
  • তপশিল-৩ ও ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: ডেসপাচ রাইডার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আবেদনের যোগ্যতা

  • উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে
  • মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে
  • কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
  • তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • তপশিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে।তবে ২ ও ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।