চাকরি দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬ পদে (১৩ থেকে ২০তম গ্রেডে) ১০ কর্মী নিয়োগে ৩ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
- বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- তপশিল-২ এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
- তপশিল ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা
- বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
- তপশিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
- তপশিল-৩ ও ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে
- মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে
- কম্পিউটারে চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
- তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা
- মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- তপশিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে।তবে ২ ও ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
