এসকেএফ ফার্মার কারখানায় চাকরির সুযোগ

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ওয়্যারহাউস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও উপভোগ করবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ওয়্যারহাউস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি/ স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী), নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।