ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ

এশিয়া পোস্ট ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৪ জুলাই, ২০২৬ থেকে এবং শেষ হবে ২৩ জুলাই ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

চাকরির ধরন: ফুল টাইম (চুক্তিভিত্তিক, সর্বোচ্চ ৩ বছর যা পারফরম্যান্সের ভিত্তিতে নবায়নযোগ্য)

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

লোকবল: ১ জন

পদের নাম: চিফ ফিন্যান্সিয়াল অফিসার

আবেদনের যোগ্যতা

  • অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে এমবিএ ডিগ্রি
  • সিএ, সিএমএ, এসিসিএ, সিপিএ বা সিএফএ এর মতো পেশাদার শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট হাউসে সিনিয়র ফিন্যান্সিয়াল লিডারশিপ রোল (যেমন- সিএফও/ফাইন্যান্স ডিরেক্টর) হিসেবে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  • শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউস এবং সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • আইএফআরএস, আইএএস, ক্যাপিটাল মার্কেট রেগুলেশনস এবং স্থানীয় কর আইন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে।
  • ইআরপি সিস্টেম, বিজনেস ইন্টেলিজেন্স টুলস এবং ডেটা অ্যানালিটিক্স চালনায় পারদর্শী হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।