বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, আবেদন করতে পারবেন ৩৪ পদে

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) ৩৪ পদে ২৮৭ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর এবং শেষ হবে ১১ অক্টোবর। আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)
পদের সংখ্যা: ৩৪টি
মোট পদ: ২৮৭টি
বয়স: ১৮ থেকে ৩২ বছর
পদ ও পদসংখ্যা
গ্রন্থাগারিক: ১ জন (১৬,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০)
যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা স্নাতক ডিগ্রির সঙ্গে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।
উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১ জন (১৬,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০)
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কৌশলে ডিপ্লোমা।
এস্টিমেটর:১ জন (১৯,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০)
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পুরঃকৌশল বিষয়ে ডিপ্লোমা।
ফোরম্যান: ১ জন (১৬,০০০-৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০)
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশলে ডিপ্লোমা।
বৈজ্ঞানিক সহকারী: ৭৮ জন (১২,৫০০-৩০,২৩০ টাকা, গ্রেড-১১)
যোগ্যতা: কৃষি বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
কম্পিউটার অপারেটর: ৪ জন (১১,০০০-২৬,৫৯০ টাকা, গ্রেড-১৩)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
কম্পাউন্ডার (ফার্মাসিস্ট): ১ জন (৯,৭০০-২৩,৪৯০ টাকা, গ্রেড-১৫)
যোগ্যতা: ফার্মেসি বা কম্পাউন্ডারশিপ বিষয়ে ডিপ্লোমা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিকেল টেকনোলজিস্ট): ১ জন (৯,৭০০-২৩,৪৯০ টাকা, গ্রেড-১৫)
যোগ্যতা: মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।
অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক: ৮ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস এবং বাংলা-ইংরেজিতে নির্ধারিত টাইপিং গতি।
অফিস সহকারী: ২ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং বাংলা-ইংরেজিতে নির্ধারিত টাইপিং গতি।
স্টোর কিপার-কাম-অফিস সহকারী: ৪ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
ভান্ডার রক্ষক: ৬ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
পরিসংখ্যান সহকারী: ২ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: গণিত বা পরিসংখ্যান বিষয়সহ এইচএসসি বা সমমান পাস এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
ইলেকট্রিশিয়ান: ১ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড কোর্স।
মেকানিক: ৩ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড কোর্স।
বুলডোজার ড্রাইভার: ১ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, ভারী ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
গাড়িচালক: ২৫ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
ট্রাক্টর ড্রাইভার: ৫ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।
টিলার ড্রাইভার: ৭ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।
পাওয়ার টিলার ড্রাইভার: ২ জন (৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।
উঃ পাম্প অপারেটর: ২ জন (৯,০০০-২১,৮০০ টাকা, গ্রেড-১৭)
যোগ্যতা: এইচএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড কোর্স।
পেইন্টার: ১ জন (৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮)
যোগ্যতা: এসএসসি ভোকেশনাল বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
ম্যাশন: ১ জন (৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
প্লাম্বার: ১ জন (৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ল্যাবরেটরি এটেনডেন্ট: ২৬ জন (৮,৮০০-২১,৩১০ টাকা, গ্রেড-১৮)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
প্রিপেয়ারার: ১১ জন (৮,৫০০-২০,৫৭০ টাকা, গ্রেড-১৯)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস।
লাইব্রেরি এটেনডেন্ট: ১ জন (৮,৫০০-২০,৫৭০ টাকা, গ্রেড-১৯)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
সহকারী বাবুর্চি: ১ জন (৮,৫০০-২০,৫৭০ টাকা, গ্রেড-১৯)
যোগ্যতা: জেএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
ব্লুম এটেনডেন্ট: ২ জন (৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
হ্যামারম্যান: ১ জন (৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
ট্রাক্টর মেট: ৮ জন (৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
অফিস সহায়ক: ২৮ জন (৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
নিরাপত্তা প্রহরী: ২৮ জন (৮,২৫০-২০,০১০ টাকা, গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
