আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। অ্যাডমিন বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৬ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : আবুল খায়ের গ্রুপ।
চাকরির ধরন : বেসরকারি চাকরি।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম ও বিভাগ : অ্যাডমিন বিভাগে এক্সিকিউটিভ।
আবেদনের যোগ্যতা : ইংরেজি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। অফিস অ্যাডমিন ও সাচিবিক কার্যক্রম পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে। অফিসিয়াল চিঠিপত্র, নোট, ই-মেইল ও রিপোর্ট প্রস্তুতে সক্ষম হতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা : আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।