এভারকেয়ার হাসপাতালে চাকরি, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। টেকনিশিয়ান পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৬ মে থেকে। আবেদন শেষ হবে ৩১ মে।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: দুইজন।
পদের নাম: টেকনিশিয়ান।
আবেদনের যোগ্যতা: মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা পাস হতে হবে। হাসপাতাল সম্পর্কিত বিষয়ে জ্ঞান থাকতে হবে। তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র হাসপাতাল। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
