logo

ব্রাঞ্চ ম্যানেজার নেবে মধুমতি ব্যাংক

ব্রাঞ্চ ম্যানেজার নেবে মধুমতি ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৯ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : মধুমতি ব্যাংক পিএলসি।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি
লোকবল : নির্ধারিত নয়। 
পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার।

আবেদনের যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি এমএস প্যাকেজ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়। 

 

বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন ৯২ হাজার টাকা। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য ‍সুবিধা পাওয়া যাবে। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।