স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, আবেদন চলছে

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি (পাস) অথবা অনার্স
অন্যান্য যোগ্যতা: ইআরপি/সফটওয়্যার সিস্টেমে পারচেজ অর্ডার প্রস্তুতকরণ, সার্চ এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সংক্রান্ত নথি ও রেকর্ড রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই (নবীনদের জন্য সুযোগ)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সুবিধাদি
আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্ধারিত অনলাইন পোর্টাল/ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। (বিস্তারিত দেখতে বিজ্ঞপ্তির মূল লিংকে ক্লিক করুন)
আবেদনের শেষ সময়: ০৯ অক্টোবর ২০২৬
