বুয়েটে চাকরির সুযোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ২ পদে (১৩ ও ২০তম গ্রেডে) ২ কর্মী অস্থায়ী (প্রজেক্ট) ভিত্তিতে নিয়োগে ২০ মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) জমাদানের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পদের নাম: অ্যাকাউন্টেন্ট-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
- অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- আর অ্যান্ড ডি ফান্ডেড অথবা আর অ্যান্ড ডি প্রজেক্ট ম্যানেজমেন্টে ন্যূনতম ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- কম্পিউটার সফটওয়্যার অপারেটরের কাজে দক্ষতা থাকতে হবে
- ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকা পাবেন
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা
- এসএসসি পাস হতে হবে
- আর অ্যান্ড ডি ফান্ডেড অথবা আর অ্যান্ড ডি প্রজেক্ট ম্যানেজমেন্টে ন্যূনতম ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।
