logo

জীবন বিমা করপোরেশনে চাকরির সুযোগ

জীবন বিমা করপোরেশনে চাকরির সুযোগ

দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমাপ্রতিষ্ঠান জীবন বিমা করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘বিমা প্রতিনিধি/এজেন্ট’ পদে ২০ কর্মী নিয়োগে ২৭ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। ২৭ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৭ মে পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন জীবন বিমা করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: জীবন বিমা করপোরেশন

পদের নাম: বিমা প্রতিনিধি/এজেন্ট

পদসংখ্যা: ২০টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।