logo
Advertisement

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ সেপ্টেম্বর।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)

পদসংখ্যা: ৫টি

গ্রেড: নবম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

• যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।

• আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।

বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে

বয়সসীমা: ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেডে)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন ফি: ২০০ টাকা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।