ইন্টার্নশিপ প্রোগ্রামে নিয়োগ নিচ্ছে নগদ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেনগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৭ এপ্রিল থেকে আগামী ০২ মে পর্যন্ত আবেদন নেওয়া চলবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে দেখে নিন নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
বয়সসীমা: ১৯ থেকে ২৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১২,৫০০ টাকা
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।