সোনালী লাইফ ইনস্যুরেন্সে চাকরি, সপ্তাহে ছুটি ২ দিন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ কনটেন্ট ডেভেলপার নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
পদের নাম: মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ কনটেন্ট ডেভেলপার।
আবেদনের যোগ্যতা: বিএসসি পাস হতে হবে। বিজ্ঞাপন প্রযুক্তি (অ্যাডটেক), স্টার্টআপ, বিমা, বহুজাতিক কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৪০ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (মালিবাগ)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।