logo

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৪ মে থেকে। আবেদন শেষ হবে ২৩ মে।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়/মানবসম্পদ ব্যবস্থাপনা/জনপ্রশাসন/অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। মানবসম্পদ কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।