টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

ডিআরআর অ্যান্ড রেসপন্স বিভাগে ‘টেকনিক্যাল অফিসার’ পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: টেকনিক্যাল অফিসার
বিভাগ: ডিআরআর অ্যান্ড রেসপন্স
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, ইনস্যুরেন্স সুবিধা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস বছরে ১টি, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৫ বছর হতে হবে।
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
কর্মক্ষেত্র: অফিস
আবেদনের যোগ্যতা
- ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), ওয়েবসাইট, আউটলুক এবং লোটাস নোটস বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।


