logo

ভাইয়া ডিজিটালে একাধিক পদে নিয়োগ, আবেদন করতে হবে অনলাইনে

ভাইয়া ডিজিটালে একাধিক পদে নিয়োগ, আবেদন করতে হবে অনলাইনে
ছবি: বিজ্ঞপ্তি থেকে নেওয়া

দেশের অন্যতম ঐতিহাসিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের সিস্টার কনসার্ন ‘ভাইয়া ডিজিটাল’ একাধিক পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ভাইয়া গ্রুপের এই সিস্টার কনসার্ন ভাইয়া ডিজিটাল তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন বিভাগে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী টেলিমার্কেটার, এসইও এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, মোশন ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদে জনবল নেওয়া হবে।

ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ ডিজাইন, কনটেন্ট ও অনলাইন ব্র্যান্ডিং সংশ্লিষ্ট কাজে আগ্রহী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

টেলিমার্কেটার (Telemarketer)

এসইও এক্সিকিউটিভ (SEO Executive)

ডিজিটাল মার্কেটার (Digital Marketer)

গ্রাফিক্স ডিজাইনার (Graphics Designer)

মোশন ডিজাইনার (Motion Designer)

সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social Media Manager)

আবেদন প্রক্রিয়া

উল্লেখিত পদগুলোতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ভাইয়া ডিজিটালের অফিসিয়াল https: //www.bhaiya.digital/career ওয়েবসাইট ভিজিট করে সংশ্লিষ্ট পদের বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

১৯৭২ সালে যাত্রা শুরু করা ভাইয়া গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ভাইয়া ডিজিটাল বর্তমানে ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ ও সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল টিম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।