১১ জেলায় জনবল নেবে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। সেলস অফিসার-সেলস এক্সিকিউটিভ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১১ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : ৩০ জন।
পদের নাম : সেলস অফিসার-সেলস এক্সিকিউটিভ।
আবেদনের যোগ্যতা : এইচএসসি-এসএসসি-ডিপ্লোমা পাস হতে হবে। ভালো যোগাযোগ এবং ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস।
কর্মস্থল : কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, লক্ষ্মীপুর, মৌলভীবাজার।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়াও টিএ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, মোটরসাইকেল ভাতা, বিক্রয় প্রণোদনা এবং কমিশন, টিএ, ডিএ এবং কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।