logo

চাকরি দিচ্ছে ব্র্যাক, পাবেন পিতৃত্বকালীন ছুটি

চাকরি দিচ্ছে ব্র্যাক, পাবেন পিতৃত্বকালীন ছুটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন অ্যানালাইসিস বিভাগে ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

বিভাগ: ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন অ্যানালাইসিস।

পদের নাম: ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অর্থনীতি/অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এনজিও, স্বাস্থ্যসেবা/লাইফস্টাইল পণ্য, স্বাস্থ্যসেবা স্টার্টআপ বিষয়ে অভিজ্ঞ হতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার ও ডে কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।