মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগে ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৬ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে। পিএমপি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।