logo

নিয়োগ দিচ্ছে কাজী ফার্মস, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা

নিয়োগ দিচ্ছে কাজী ফার্মস, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। অ্যাকাউন্ট বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১১ জুন থেকে। আবেদন শেষ হবে ১৮ জুন।

প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ডেপুটি ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পোল্ট্রি, হ্যাচারি, পশুখাদ্য, কৃষিভিত্তিক শিল্প, উৎপাদন শিল্প সম্পর্কে দক্ষতা থাকতে হবে। ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (ধানমন্ডি)।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, চিকিৎসা ভাতা, লাভের অংশ, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল ভাতা, হ্যান্ডসেট ভাতা, বিবাহ ভাতা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।