স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরির সুযোগ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। প্রতিষ্ঠানটি ইউএনএফপিএ'স সাপোর্ট টু এসআরএমএনসিএইচ প্রোগ্রাম থ্রু ডিজিএইচএস প্রকল্পের অধীন চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানটি এ প্রকল্পের আওতায় চিকিৎসক এবং মিডওয়াইফ নিয়োগে ৭ জুলাই এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য অধিদপ্তর

পদের নাম: ডিস্ট্রিক্ট এসআরএইচআর কো-অর্ডিনেটর (চিকিৎসক)

পদসংখ্যা: ৮টি

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

পদের নাম: মিডওয়াইফ

পদসংখ্যা: ১২টি

বেতন: ৪০,০০০ টাকা

প্রকল্পের মেয়াদ: প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত (বর্ধিত হতে পারে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা marecruitment.dghs.unfpa@gmail.com ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে: আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং এখানে ক্লিক করুন।