Advertisement

ব্রেকিং দ্য সাইলেন্স এ চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
ব্রেকিং দ্য সাইলেন্স এ চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রেকিং দ্য সাইলেন্স। টেকনিক্যাল অফিসার পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১৯ জুলাই ২০২৬ থেকে এবং আবেদন শেষ হবে ২৫ জুলাই ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: ব্রেকিং দ্য সাইলেন্স

চাকরির ধরন: বেসরকারি (এনজিও / চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১টি

লোকবল: ১ জন

পদের নাম: টেকনিক্যাল অফিসার

আবেদনের যোগ্যতা:

সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, গণযোগাযোগ বা যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স/এমএসএস (অভিজ্ঞদের ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য)।

এনজিও খাতে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা (যার মধ্যে অন্তত ৩ বছর মনিটরিং ও ডকুমেন্টেশন/টেকনিক্যাল অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে)।

কক্সবাজার/টেকনাফ অঞ্চলে শিশু সুরক্ষা ও রোহিঙ্গা/হোস্ট কমিউনিটিতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ইংরেজি ও বাংলায় চমৎকার যোগাযোগের দক্ষতা এবং এমএস অফিস-এর কাজ জানা বাধ্যতামূলক।

মোটরসাইকেল চালানো ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।