Advertisement

আরএফএলে বড় নিয়োগ

এশিয়া পোস্ট ডেস্ক
আরএফএলে বড় নিয়োগ
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)’ পদে ১০০ কর্মী নিয়োগে ২৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)

পদসংখ্যা: ১০০টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: ৪০,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৪ বছর হতে হবে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।