logo
Advertisement

নগদে চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
নগদে চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। হেড অব টেকনোলজি গভর্ন্যান্স পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১ জুন থেকে। আবেদন শেষ হবে ১০ জুন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: একজন।

পদের নাম: হেড অব টেকনোলজি গভর্ন্যান্স।

আবেদনের যোগ্যতা: বিএসসি পাস হতে হবে। ব্যাংক, ফিনটেক স্টার্টআপ, টেলিযোগাযোগ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মেডিক্যাল ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।