logo

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে বড় নিয়োগ

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে বড় নিয়োগ

বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ২৪ পদে (৯ থেকে ২০তম গ্রেডে) ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন ২৮ এপ্রিল শুরু হবে এবং চলবে ৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর

পদের নাম: ২৪টি ভিন্ন পদ

পদসংখ্যা: ১২৬টি

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

কর্মস্থল: গাজীপুর

প্রার্থীর বয়স: ১-৯ নম্বর পদের জন্য ২১-৩২ বছর এবং ১০-২৪ নম্বর পদের জন্য ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।