ম্যানেজার পদে নিয়োগ দেবে এসএমসি

‘ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আবেদন করা যাবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
বিভাগ: সেলস
পদের নাম: ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: এসএমসি টাওয়ার-২, মিরপুর রোড, ঢাকা
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪২ বছর
প্রার্থীর ধরন: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ইনস্টিটিউশনাল/করপোরেট সেলসে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: ইনস্টিটিউশনাল গ্রাহক ও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টেন্ডার ব্যবস্থাপনা ও চুক্তি আলোচনার অভিজ্ঞতাও প্রয়োজন।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


