হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, নেবে ৩৭৮ জন

এশিয়া পোস্ট ডেস্ক
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, নেবে ৩৭৮ জন
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‘অডিটর’ পদে ৩৭৮ কর্মী নিয়োগ ৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদের নাম: অডিটর

পদসংখ্যা: ৩৭৮টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

আবেদনের যোগ্যতা

  • ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন -

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত