কসমো গ্রুপে চাকরি, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কসমো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কসমো মাল্টি প্রডাক্টস ইন্ডাস্ট্রিজ। টেরিটরি সেলস অফিসার নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: কসমো মাল্টি প্রডাক্টস ইন্ডাস্ট্রিজ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: তিনজন।
পদের নাম: টেরিটরি সেলস অফিসার।
আবেদনের যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। উৎপাদন ও প্রসাধন সামগ্রী সম্পর্কে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টিএ, যাতায়াত ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, দুপুরের খাবার, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।