ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ৪ পদে (১০ থেকে ১৪তম গ্রেডে) ৪৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১০ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
পদের নাম: উপজেলা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
আবেদনের যোগ্যতা
- দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
পদের নাম: মাঠ কর্মকর্তা
পদসংখ্যা: ২৫টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
পদের নাম: অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে
- ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরুপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১০,২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা
- ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে
- বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
প্রার্থীর বয়স: ৩৫ বছর (১ জুন ২০২৬ তারিখে)
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদ্ন করতে পারবেন
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।