ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ
এশিয়া পোস্ট ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ল অফিসার (অফিসার/এসও/ইও) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ জুলাই থেকে এবং আবেদন শেষ হবে ১ আগস্ট।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
পদের নাম: ল অফিসার (অফিসার/এসও/ইও)
চাকরির ধরন: ফুল-টাইম
পদসংখ্যা: নির্ধারিত নয়
লোকবল: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা:
- স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি অথবা এলএল.এম ডিগ্রি।
- বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত বা তালিকাভুক্ত হতে হবে (হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন)।
- কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ল’ ফার্মে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ঢাকা জজ কোর্ট, সিজেএম ও সিএমএম কোর্টে মামলা পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা এবং ব্যাংকিং আইন ও এনপিএল সংক্রান্ত ভালো জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়স: চলতি বছরের ১ আগস্টে সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
.png)





