এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
বিভাগ : রেগুলেটরি অ্যাফেয়ার্স
আবেদনের যোগ্যতা : ফার্মেসিতে স্নাতকোত্তর/স্নাতক (এম.ফার্ম/বি.ফার্ম) ডিগ্রি থাকতে হবে। ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে। কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল ঢাকার বননীতে।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কর্মক্ষমতা এবং উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।