বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক এই পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে সিভি জমা দিয়ে আবেদন করতে পারবেন।
পদের নাম: সফটওয়ার প্রোগ্রামার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ইইই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/সমমানের ডিগ্রিধারী হতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) এ পারদর্শী হতে হবে।
বেতন: ৪০-৫০ হাজার টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীকালে চুক্তি পুনর্নিয়োগ/নবায়নযোগ্য।
কর্মস্থল: মোমেনশাহী সেনানিবাস (ময়মনসিংহ)।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের প্রাসঙ্গিক যোগাতা, প্রোগ্রামিং দক্ষতা ও অভিজ্ঞতা উল্লেখ করে [email protected] ই–মেইলে তাদের সিভি জমা দিতে হবে। সিভিতে অবশ্যই আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি, ফোন নম্বর, ই-মেইল ও ঠিকানা অন্তর্ভুক্ত থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
