logo

শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, নেবে ১২৩০ জন

শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, নেবে ১২৩০ জন
ছবি : সংগৃহীত


বেসরকারী সংস্থা শক্তি ফাউন্ডেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় মোট ১ হাজার ২৩০ জনকে নিয়োগ দেবে। এ পদে আগামী ৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন

পদের সংখ্যা: ৩ পদে ১২৩০ জন

কর্মক্ষেত্র:

ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।

কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা:

  • মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা করে ‘স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স’ প্রদান করা হবে।
  • সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।
  • নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।
  • বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব বোনাস সুবিধা।
  • স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।
  • কর্মকালীন অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০% পর্যন্ত সহায়তা প্রদান।
  • দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপুরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান।
  • কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান
  • নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস স্ব-বেতনে ও ৬ মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিনের সুবিধা।
  • কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।