Advertisement

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে নিয়োগ

এশিয়া পোস্ট ডেস্ক
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে নিয়োগ
ছবি: এআই নির্মিত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। অ্যাডমিশন কাউন্সিলর পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২০ জুলাই ২০২৬ থেকে এবং আবেদন শেষ হবে ০৮ আগস্ট ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)

চাকরির ধরন: বেসরকারি (পূর্ণকালীন)

পদসংখ্যা: ১টি

লোকবল: ১ জন

পদের নাম: অ্যাডমিশন কাউন্সিলর

আবেদনের যোগ্যতা:

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর / স্নাতক ডিগ্রি।

ইংরেজি মাধ্যম ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইংরেজি ও বাংলায় চমৎকার বাচনিক ও লিখিত যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

প্রেজেন্টেশন, ইন্টারপার্সোনাল স্কিল, কাস্টমার সার্ভিস দক্ষতা এবং এমএস অফিস ব্যবহারের ভালো জ্ঞান আবশ্যক।

কেবল নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে