logo

জনবল নেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অনলাইনে আবেদন 

জনবল নেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অনলাইনে আবেদন 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মার্কেটিং বিভাগে সিনিয়র লেভেল এক্সিকিউটিভ (ভিপি/এসভিপি) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

বিভাগ: মার্কেটিং।

পদের নাম:  সিনিয়র লেভেল এক্সিকিউটিভ (ভিপি/এসভিপি)।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। মার্কেটিং/ব্যবসা অধ্যয়নে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিমা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা লাগবে। বয়স ৪৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ও স্বাস্থ্য বিমা, বোনাস এবং ইনসেনটিভ বোনাস পাওয়া যাবে। 

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।