logo

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে চাকরির সুযোগ

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে চাকরির সুযোগ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। প্রতিষ্ঠানটি ১২ পদে (১৪ থেকে ২০তম গ্রেডে) ৫১ কর্মী নিয়োগে ৬ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)

পদের নাম: ফটোজিওলজিক টেকনিশিয়ান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: পরীক্ষাগার সহকারী

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: জাদুঘর পরিচারক

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ড্রাইভার গ্রেড-২

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ড্রিলিং এসিসটেন্ট গ্রেড-২

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

পদের নাম: পরীক্ষাগার পরিচারক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৫টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে ৪, ৫ ও ৬ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।