অ্যাপেক্সে ম্যানেজার পদে চাকরির সুযোগ

অ্যাপেক্সের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে বিএসসি/এমএসসি অথবা পলিমার সায়েন্স বা টেকনোলজিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বিল অফ মেটেরিয়ালস সহ টেকনিক্যাল স্পেসিফিকেশন শিট তৈরিতে হাতে-কলমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনার সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্সের পণ্য ক্রয়ে 'অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট' বা বিশেষ ছাড়।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
