৪ পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান)। ৪টি পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ জুলাই থেকে। আবেদন শেষ হবে ৩১ জুলাই।
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
চাকরির ধরন: ফুল টাইম (দৈনিক নয় ঘণ্টা, যেমন: সকাল আটটা থেকে বিকেল পাঁচটা)
পদসংখ্যা: চার
লোকবল: নির্দিষ্ট নয়
১. পদের নাম: রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
বেতন: ৩০,০০০ – ৫০,০০০ টাকা।
মূল দায়িত্ব: কারিকুলাম ডেভেলপমেন্ট, একাডেমিক গবেষণা এবং মাননিয়ন্ত্রণ।
যোগ্যতা: কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/মাস্টার্স সম্পন্ন হতে হবে।
আরবি ও ইংরেজি ভাষায় সমানভাবে পারদর্শী হতে হবে।
মাইক্রোসফট অফিস প্রোগ্রাম পরিচালনায় পূর্ণ দক্ষতা থাকতে হবে।
শিক্ষা সেক্টরে (গবেষণা ও উন্নয়ন) কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বি.এড অথবা এম.এড সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. পদের নাম: কন্টেন্ট রাইটার
বেতন: ২০,০০০ – ২৫,০০০ টাকা।
মূল দায়িত্ব: কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট তৈরি, প্রুফরিডিং এবং সম্পাদনা (Editing)।
যোগ্যতা: কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/মাস্টার্স সম্পন্ন হতে হবে।
বাংলা ভাষায় চমৎকার, সাবলীল ও নির্ভুল লেখালেখির দক্ষতা থাকতে হবে।
আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: গ্রাফিক ডিজাইনার
বেতন: ১৮,০০০ – ২৩,০০০ টাকা।
মূল দায়িত্ব: গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং এবং আইসিটি ক্লাস পরিচালনা।
যোগ্যতা: এডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ ও ইনডিজাইন-এ দক্ষতা।
কালার থিওরি, টাইপোগ্রাফি ও লেআউট ডিজাইন সম্পর্কে ভালো ধারণা।
মাইক্রোসফট অফিস প্রোগ্রাম পরিচালনায় পূর্ণ দক্ষতা থাকতে হবে।
পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. পাবলিক রিলেশনস / জনসংযোগ কর্মকর্তা
বেতন: ২০,০০০ – ২৫,০০০ টাকা।
মূল দায়িত্ব: মিডিয়া রিলেশন, প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কিং এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান/জব প্লেসমেন্ট বা অ্যালামনাই নেটওয়ার্ক পরিচালনা করা।
যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, পাবলিক রিলেশন, মার্কেটিং বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
চমৎকার যোগাযোগ দক্ষতা, উপস্থিত বুদ্ধি এবং মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীলভাবে কথা বলার ও প্রেজেন্টেশন দেওয়ার দক্ষতা।
পিআর বা জনসংযোগ কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সুযোগ-সুবিধা:
কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।
প্রভিডেন্ট ফান্ড সুবিধা।
বছরে দুটি উৎসব ভাতা (বোনাস)।
দুপুরের খাবারের ব্যবস্থা।
ইসলামি ও সহযোগিতাপূর্ণ চমৎকার কর্মপরিবেশ।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
.png)





