logo
Advertisement

নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দর। ছবি: ঢাকা মেইল

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৯টি পদে (৬ থেকে ১১তম গ্রেড) ১৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। ১৩ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬ রাত ১২টা।

আগ্রহী প্রার্থীরা ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সিনিয়র মেডিকেল অফিসার (গাইনী)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা, গ্রেড-৬

আবেদনের যোগ্যতা

  • এমবিবিএস ডিগ্রিসহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • গাইনীতে রেজিস্ট্রার বা আরএস হিসেবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অবস্টেট্রিক ও গাইনেকোলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সিনিয়র মেডিকেল অফিসার (বিটি)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা, গ্রেড-৬

আবেদনের যোগ্যতা

  • এমবিবিএস ডিগ্রিসহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • রক্তসঞ্চালন কেন্দ্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • রক্তসঞ্চালন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফিন্যান্স অফিসার, অ্যাকাউন্টস অফিসার বা অডিট অফিসার

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, গ্রেড-৯

আবেদনের যোগ্যতা

  • হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজরসহ এমবিএ ডিগ্রি থাকতে হবে।
  • সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সমমান হতে হবে।

প্রভাষক, বাংলা

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, গ্রেড-৯

আবেদনের যোগ্যতা

  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সমমান হতে হবে।
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, গ্রেড-৯

আবেদনের যোগ্যতা

  • সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সমমান হতে হবে।
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

প্রভাষক, পরিসংখ্যান

উপসহকারী প্রকৌশলী, বিদ্যুৎ

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, গ্রেড-১০

আবেদনের যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, গ্রেড-১১

আবেদনের যোগ্যতা

  • এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • সাধারণ নার্সিং ও ধাত্রীবিদ্যায় ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

ফার্মাসিস্ট

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, গ্রেড-১১

আবেদনের যোগ্যতা

  • এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের সনদ থাকতে হবে।
  • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চাকরির ধরন পূর্ণকালীন ও স্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।