স্কয়ার গ্রুপে নিয়োগ, পাবেন আকর্ষণীয় বেতন

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগ এই নিয়োগ দেবে। ২৯ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এম.ফার্ম / বি.ফার্ম
অন্যান্য যোগ্যতা: গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স বা ফর্মুলেশনস আরঅ্যান্ডডি-তে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
